| মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | 138 বার পঠিত

চলতি বছরের মার্চের দ্বিতীয় সপ্তাহে ৪৫তম বিসেএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, তা পেছাতে পারে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। চলমান কয়েকটি বিসিএসের কার্যক্রম পর্যালোচনা করে পিএসসি প্রাথমিভাবে এ সিদ্ধান্ত নিয়েছে। তবে এ বিষয়ে সভা করে পিএসসি সদস্যদের মতামত নিয়ে পরীক্ষার তারিখ নির্ধারন করবে পিএসসি।
বর্তমানে পিএসসি ৪১,৪৩ ও ৪৪তম বিসিএসের কার্যক্রম পরিচালনা করছে। এমন অবস্থায় মার্চের দ্বিতীয় সপ্তাহে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়াতে কিছুটা চ্যালেঞ্জ আছে। তাই এ পরীক্ষা পেছানোর প্রাথমিক একটি সিদ্ধান্ত হয়েছে।
তবে সব সদস্যদের মতামত নিয়ে সভায় সিদ্ধান্ত নেয়া হবে। সেজন্য মার্চের প্রথম সপ্তাহে পিএসসি এ বিষয়ে একটি চূরান্ত সিদ্ধান্ত নেবে। ৪৫তম বিসিএসের সর্বশেষ তথ্য অনুযায়ী, এতে আবেদন করেছেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী।
গত বছরের ৩০ নভেম্বর পিএসসি ওয়েবসাইটে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আবেদন শুরু হয় ১০ ডিসেম্বর ও শেষ তারিখ ছিল ৩১ ডিসেম্বর। ৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডার নেওয়া হবে ১ হাজার ২২ জনকে।
Posted ৩:৪১ এএম | মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।