বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

পারমাণবিক শক্তিধর বলে আনুষ্ঠানিক ঘোষণা দিলো উত্তর কোরিয়া

  |   শুক্রবার, ০৯ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   251 বার পঠিত

নিজেদের আনুষ্ঠানিকভাবে পারমাণবিক শক্তিধর দেশ বলে ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। দেশটিতে এ সংক্রান্ত একটি পাস হয়েছে বলে শুক্রবার জানিয়েছে দ্য গার্ডিয়ান।

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন নতুন আইনটি পাস হওয়া উপলক্ষে দেওয়া বিবৃতিতে বলেছেন, তার দেশ পারমাণবিক অস্ত্র ‘কখনও ত্যাগ করবে না’ এবং পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে কোনও আলোচনা হতে পারে না।

নতুন আইনটিতে বলা হয়েছে, পিয়ংইয়ং নিজেকে রক্ষা করার জন্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকার সংরক্ষণ করে। এর আগের আইনে অবশ্য বলা হয়েছিল, অন্যান্য দেশগুলোকে পারমাণবিক নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত উত্তর কোরিয়া তাদের পারমাণবিক অস্ত্র সংরক্ষণ করবে এবং অপারমাণবিক রাষ্ট্রগুলোর বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করবে না।

কিম জং উন তার বিবৃতিতে বলেছেন, ‘জাতীয় পারমাণবিক শক্তি নীতির সাথে সম্পর্কিত আইন ও প্রবিধান গ্রহণ একটি উল্লেখযোগ্য ঘটনা। কারণ আমরা জাতীয় প্রতিরক্ষার উপায় হিসাবে আইনত যুদ্ধ প্রতিরোধ ক্ষমতা অর্জন করেছি।’

Facebook Comments Box

Posted ৫:০৭ পিএম | শুক্রবার, ০৯ সেপ্টেম্বর ২০২২

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

গোলাপ গ্রাম
(726 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।