শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

  |   সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   215 বার পঠিত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় কর্মকর্তা নিহত হয়েছেন। এক মাসের মধ্যে এটি দ্বিতীয় ভয়াবহ হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা।
সামরিক সূত্র সোমবার এ কথা জানিয়েছে।
খবর এএফপি’র।
আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশের ছোট শহর খোস্তের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘গত রাতের শেষ দিকে ফ্লাইং মিশনের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এ ঘটনায় ছয় কর্মকর্তা শাহাদৎ বরণ করেন। এদের মধ্যে দুই মেজর রয়েছেন। তারা পাইলট ছিলেন।’
বিধ্বস্তের কারণ বা হেলিকপ্টারটির ধরনের ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আগস্ট মাসের গোড়ার দিকে পাকিস্তানে আরেকটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সেনাবাহিনীর কমান্ডারসহ ছয়জন নিহত হয়। বেলুচিস্তানে ত্রাণ কার্যক্রম চলাকালে তাদের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
প্রচ- মৌসুমি বর্ষণে এ বছর পাকিস্তানে, বিশেষ করে সিন্ধ ও বেলুচিস্তান প্রদেশে ব্যাপক বন্যা দেখা দেয়।
এ দুর্যোগে দেশটিতে ১,৬০০’র বেশি মানুষ প্রাণ হারান। এতে কেবলমাত্র বেলুচিস্তানে ৩২৩ জনের মৃত্যু ঘটে।

সূত্র-বাসস

Facebook Comments Box

Posted ৫:৩৪ পিএম | সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

গোলাপ গ্রাম
(564 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।