| রবিবার, ১৯ মার্চ ২০২৩ | প্রিন্ট | 249 বার পঠিত

আজ আপনারা যে মেয়রের ডাকে সিটি হলে এসেছেন, তিনি মুসলিম কম্যুনিটির নতুন বন্ধু নন, তিনি দীর্ঘদিনের বন্ধু । তিনি দীর্ঘদিন থেকে নিউইয়র্কের মুসলমানদের পাশে আছেন, ইসলামোফোবিয়ার বিরুদ্ধে লড়াই করছেন। ভবিষ্যতেও আমি আপনাদের পাশে থাকবো এবং লড়াই করবো।- গত সোমবার বৃষ্টিপাত বিকেলে সিটি হলে নিউইয়র্ক সিটির এথনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে আসন্ন রমাদান উপলক্ষে আলোচনায় সূচনা বক্তব্য দিতে গিয়ে মেয়র এরিক এডামস এই কথা বলেন। টাই ছাড়া সাদা শার্ট পরে মেয়র বলেন, নাইন ইলেভেনের পরপরই ২০০১ সালে কোনি আইল্যান্ড এভেন্যুতে মুসলিম তরুণদের ধরে ফেডারেল প্রিজনে নেয়া হচ্ছিল, তখন আমি এর প্রতিবাদ জানিয়ে বলেছিলাম, ৯/১১ এ যা ঘটেছে তার সাথে এরা জড়িত নয়, এদের ধরা ঠিক নয়। এই রকম ঘটনা ঘটেছে বেরিজে, আমাদের সিস্টারদের আক্রমণ করা হয়েছে হিজাব পরার জন্য। আমি এইসব ঘটনার প্রতিবাদ জানিয়েছি।
এই এথনিক মিডিয়া রাউন্ড টেবিলে নিউইয়র্ক সিটি থেকে মুসলমানদের দ্বারা প্রকাশিত সংবাদপত্র এবং প্রচারিত রেডিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মেয়র এরিক এডামসের সাথে ছিলেন মেয়র অফিসের ইমিগ্রান্ট এ্যাফেয়ার্সের কমিশনার ম্যানুয়েল ক্যাস্ত্রো, মেয়র অফিসের এথনিক এন্ড কম্যুনিটি মিডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর হোজে বেয়োনা, মেয়র অফিসের কম্যুনিটি এ্যাফেয়ার্সের কমিশনার ফ্রেড ক্রাইজম্যান, সিভিক এনগেজমেন্ট কমিশনের এক্সিকিউটিভ ডিরেক্টর ড. স্যারাহ সাঈদসহ মেয়র অফিসের এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের চীফ এ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মির বাশার, এনওয়াইপিডির কম্যুনিটি এ্যাফেয়ার্সের কর্মকর্তা প্রমুখ।
সাপ্তাহিক বাঙালীর প্রশ্ন নিউইয়র্ক সিটিতে প্রায় ১৮০০ পাবলিক স্কুল থাকা সত্তে¡ও মাত্র ৯০টি স্কুলে হালাল খাবার সরবরাহ করা হচ্ছে। একটি স্কুলে ন্যূনতম কত সংখ্যক মুসলিম শিক্ষার্থী থাকলে হালাল খাবার দেয়া হবে। উত্তরে মেয়র বলেন, আমরা চাই প্রতিটি শিক্ষার্থীই তাদের কালচার, অভ্যাস এবং ধর্মীয় রীতি অনুসারে খাবার পাক। কিন্তু প্যানডেমিকের সব বরাদ্দ শেষ হয়ে যাওয়ায় আমরা প্রায় ১৩ বিলিয়ন ডলার ঘাটতিতে আছি। সেজন্য সব ইচ্ছাই পূরণ করতে পারছি না। কিন্তু আর্থিক সংকট কাটিয়ে উঠলেই আমরা সব শিক্ষার্থীকে হালাল ফুড দিতে পারব।
এছাড়াও বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের প্রশ্নের উত্তরে মেয়র বলেন, রমজান মাসে তারাবির নামাজের সময় মসজিদে বিশেষ পুলিশ মোতায়েন করা হবে, জুমাসহ অন্যান্য জামাতের সময় মসজিদের আশেপাশের রাস্তায় ডবল পার্ক করা গাড়িকে যাতে টিকেট না দেয়া হয় তার নির্দেশনা দেয়া হবে, এ বছর সিটির পক্ষ থেকে স্ট্যাটেন আইল্যান্ডে ইফতার পার্টির আয়োজন করা হবে। তিনি বলেন, নিউইয়র্ক সিটিতে সমতার ভিত্তিতে বিভিন্ন কাজে আরো বেশি সংখ্যক মুসলিমদের নিয়োগ দেয়া হবে। মেয়র এক প্রশ্নের উত্তরে বলেন, আমি মেয়র হওয়ার আগে থেকেই নিয়মিত বিভিন্ন মসজিদে যাচ্ছি মুসলিম ব্রাদারদের আমন্ত্রণে।
পুরো রাউন্ড টেবিল পরিচালনা করেন এক্সিকিউটিভ ডিরেক্টর হোজে বেয়োনা।
Posted ৩:৫৭ এএম | রবিবার, ১৯ মার্চ ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।