মঙ্গলবার ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

টরন্টোতে কারুর মিলনমেলা

  |   সোমবার, ০৮ মে ২০২৩   |   প্রিন্ট   |   79 বার পঠিত

টরন্টোতে কারুর মিলনমেলা

কানাডায় হয়ে গেল দেশটিতে বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘কানাডিয়ান অ্যালামনাই এসোসিয়েশন অব রাজশাহী ইউনিভার্সিটি’র (কারু) মিলনমেলা।

স্থানীয় সময় ৭ মে কানাডার ২৬৭০ ড্যানফোর্থ এভিনিউয়ের ‘বাংলাদেশ সেন্টারে’ এ আয়োজন করা হয়। মিলনমেলায় কারুর সদস্যরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জীবনের স্মৃতিচারণ করার সাথে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড উপস্থাপন করেন।

কারুর সাংস্কৃতিক সম্পাদক শিরীন আখতার এনার উপস্থাপনায় স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণ করতে গিয়ে উল্লেখ করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় তাদের মানস গঠনে অসামান্য ভূমিকা রেখেছে। এমন এক শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেয়ে তারা সব সময় গর্ব অনুভব করেন।

তারা উল্লেখ করেন, এই বিশ্ববিদ্যালয়টি তাদের আত্মার সাথে জড়িয়ে আছে। এর আলো-বাতাস এখনও তাদের সকলের জীবনকে আলোকিত করে চলেছে। তারা প্রত্যয় ব্যক্ত করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন সকল সদস্য আজীবন এক পরিবারের সদস্য হিসেবে বেঁচে থাকবেন।

কারু’র সভাপতি মোস্তাফিজ খান পাপ্পু এবং সাধারণ সম্পাদক সুমন জাফর মিলনমেলায় উপস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এমন এক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্যে। তারা আশা প্রকাশ করেন, আগামীতে কানাডায় বসবাসরত আরও অধিক প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে কারু বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করবে।

অনুষ্ঠানে কারুর সদস্যরা নিজেদের হাতে তৈরি বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার পরিবেশন করে এবং সবাই পারিবারিক পরিবেশে পুরো আয়োজন উপভোগ করেন।

Facebook Comments Box
বিষয় :

Posted ৭:৫২ এএম | সোমবার, ০৮ মে ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।