রবিবার ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

জো বাইডেন কোভিড আক্রান্ত

  |   শুক্রবার, ২২ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   225 বার পঠিত

বিবিসি জানিয়েছে, ৭৯ বছর বয়সী প্রেসিডেন্ট পুরো ডোজ কোভিড টিকা নিয়েছেন এবং দুইবার বুস্টার ডোজও নেয়ার পরও পুনরায় কোভিড আক্রান্ত হয়েছেন তবে তার উপসর্গ মৃদু।

তিনি হোয়াইট হাউজে আইসোলেশনে থেকে সব দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে এক বিবৃতিতে।

কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট এন্টিভাইরাল ওষুধ পাক্সলোভিড সেবন করছেন। তিনি টেলিফোন এবং জুমের মাধ্যমে বৈঠকে অংশ নেবেন।

পাক্সলোভিড সেবনের ফলে প্রেসিডেন্টকে হাসপাতালে ভর্তি করার ঝুঁকি কমতে পারে বলে এক বিবৃতিতে জানিয়েছেন তার প্রেস সেক্রেটারি।

বাইডেন বৃহস্পতিবার কার কার সংস্পর্শে এসেছিলেন এবং কোনও আইনপ্রণেতা বুধবার প্রেসিডেন্টের সঙ্গে কোথাও ভ্রমণে গিয়েছিলেন কিনা মেডিকেল ইউনিট সে ব্যাপারে তথ্য দেবে, বলছে হোয়াইট হাউজ।

ফার্স্ট লেডি জিল বাইডেনের কার্যালয় বৃহস্পতিবার জানিয়েছে, প্রেসিডেন্ট আক্রান্ত হলেও তার স্ত্রী জিল বাইডেনের কোভিড পরীক্ষার ফল ‘নেগেটিভ’ এসেছে।

বাইডেন গত বুধবার মেসাচুসেটসে জলবায়ু পরিবর্তন নিয়ে লড়াইয়ের নীতি ঘোষণা করতে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

সেখানে বেশ কয়েকজন আইনপ্রণেতা এবং প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। তাদের কেউ প্রেসিডেন্ট বাইডেনের ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছিলেন কিনা তা স্পষ্ট জানা যায়নি।

Facebook Comments Box

Posted ১২:৩৬ পিএম | শুক্রবার, ২২ জুলাই ২০২২

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

গোলাপ গ্রাম
(786 বার পঠিত)
একুশে বইমেলা
(738 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।