শুক্রবার ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

জিয়ার মৃত্যুর মামলায় ১০ বছর পর খালাস পেলেন অভিনেতা

  |   শনিবার, ২৯ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   109 বার পঠিত

জিয়ার মৃত্যুর মামলায় ১০ বছর পর খালাস পেলেন অভিনেতা

২০১৩ সালের অন্যতম আলোড়ন সৃষ্টিকারী ঘটনার মধ্যে ছিল বলিউড অভিনেত্রী জিয়া খানের মৃত্যু। এ ঘটনায় মামলা হয়। অভিনেত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগ এনে অভিনেতা সূরজ পাঞ্চোলির বিরুদ্ধে মামলা করা হয়। আর সেই মামলায় দশ বছর পর বেকসুর খালাস পেলেন অভিনেতা সূরজ।

ভারতীয় সংবাদমাধ্যম প্রতিবেদন বলছে, তথ্য-প্রমাণের অভাবে বেকসুর খালাস পেয়েছেন সূরজ। এর আগে প্রশ্ন উঠেছিল, অভিনেত্রীর আত্মহত্যার দায় আসলে কার?

জিয়া খান কেন ক্যারিয়ারের শুরুতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন? এসব প্রশ্নের উত্তর খুঁজতে মরিয়া ছিল সবাই। মাত্র ২৫ বছর বয়সী অভিনেত্রীর ছয় পাতার সুইসাইড নোটের ভিত্তি অনুযায়ী অভিযুক্ত করা হয়েছিল সূরজকে। আর তাকে এ মামলায় মোট ৫৫৮টি প্রশ্ন করা হয়েছে জিজ্ঞাসা পর্বে।

২০১৩ সালের ৩ জুন জুহুর ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করা হয় বলিউডের নয়া মুখ জিয়া খানের। তার মৃত্যু কেউই মেনে নিতে পারেনি। পরিবারের সদস্যরা বারবার দাবি করেছিলেন, তাদের মেয়ে আত্মহত্যা করতে পারেন না। অভিযোগ উঠে, প্ররোচনা ছাড়া কখনোই এমনটা হতে পারে না।

এছাড়া অভিনেত্রীর বাড়ি থেকে উদ্ধার করা ছয় পাতার সুইসাইড নোট নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। তবে ২৮ এপ্রিল সকাল সাড়ে ১০টায় মামলায়র চূড়ান্ত রায় ঘোষণা হয়। রায় ঘোষণার পর অভিযোগ থেকে মুক্তি পান সূরজ।

এর আগে ২৭ এপ্রিল থেকেই সবাই অপেক্ষায় ছিলেন যে, অভিনেতা আদিত্য পাঞ্চোলি ও অভিনেত্রী জারিনা ওয়াহাবের ছেলে সূরজের কী হবে জিয়া খানের মৃত্যু মামলায়? অভিনেত্রীর পরিবারের অভিযোগই কি প্রমাণিত হবে? কিন্তু দীর্ঘ ১০ বছর পর সিবিআই’র বিশেষ আদালত স্পষ্ট জানালো, কোনো প্ররোচনা দেয়া হয়নি জিয়া খানকে।

Facebook Comments Box
বিষয় :

Posted ৬:৪৭ এএম | শনিবার, ২৯ এপ্রিল ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।