| বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 128 বার পঠিত

২০১৩ সালে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় ভবন মালিক ও করখানা মালিকদের বিরুদ্ধে দায়ের করা মামলায় সোহেল রানাকে জামিন দিয়েছে হাইকোর্ট।
এ বিষয়ে জারি করা রুল মঞ্জুর করে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নুরউদ্দিন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় দেন।
এদিন আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. কামরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহিউদ্দিন দেওয়ান।
আইনজীবী কামরুল ইসলাম জানান, সোহেল রানাকে নিয়মিত জামিন দিয়েছে হাইকোর্ট। সব মামলায় তিনি জামিনে আছেন। এখন রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালত থেকে জামিন আদেশে স্থগিতাদেশ না নিলে তার মুক্তিতে বাধা নেই।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহিউদ্দিন দেওয়ান জানান, জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করবে।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা ১ হাজার ১৩৬ জন মানুষ ধসে নিহত হন। এ ঘটনার পাঁচদিন পর (২৯ এপ্রিল) ভারতে পালিয়ে যাওয়ার পথে সোহেল রানাকে যশোরের বেনাপোল থেকে গ্রেপ্তার করা হয়।
Posted ৩:১১ পিএম | বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।