শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি ফের সমর্থন জানালেন বাইডেন

  |   শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   201 বার পঠিত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার জাতিসংঘে বলেছেন, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে। তবে তিনি নতুন কোন শান্তি উদ্যোগের ইঙ্গিত দেননি। খবর এএফপি’র।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাইডেন তার ভাষণে বলেন, ‘ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র ইসরাইল ও ফিলিস্তিনি জনগণের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তির জন্য আমাদের সমর্থন অব্যাহত থাকবে।’
তিনি বলেন, ‘আমাদের দৃষ্টিতে দ্বি-রাষ্ট্র সমাধান ইসরাইলের ভবিষ্যত নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করার ক্ষেত্রে এবং ফিলিস্তিন নাগরিকদের একটি স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে এটি একটি উত্তম পন্থা।’ আর এটি ‘স্বাধীনতা ও সম্মানের একটি ভারসাম্যপূর্ণ পদক্ষেপ।’
গত জুলাইয়ে ইসরাইল ও পশ্চিমতীর সফর করার সময় বাইডেন একই ধরনের বক্তব্য দেন। তবে ২০১৪ সাল থেকে ইসরাইল-ফিলিস্তিন শান্তি আলোচনা স্থবির হয়ে রয়েছে।
বাইডেন কট্টর ইসরাইল পন্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার পর ওয়াশিংটনের সাথে ফিলিস্তিনের সম্পর্কের উন্নতি হয়েছে। তবে ফিলিস্তিনের কিছু নাগরিক মার্কিন প্রশাসনকে অতি সাবধানতার চোখে দেখছে। তারা এক্ষেত্রে রাজনৈতিক সংঘাতের চেয়ে অর্থনৈতিক কর্মসূচির ওপর বেশি গুরুত্ব দিচ্ছে।

সূত্র-বাসস

Facebook Comments Box

Posted ৭:৫৮ পিএম | শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

গোলাপ গ্রাম
(564 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।