বুধবার ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

গুজব উড়িয়ে প্রথমবার এক ফ্রেমে জয়া ও স্বস্তিকা!

  |   বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   196 বার পঠিত

গুজব উড়িয়ে প্রথমবার এক ফ্রেমে জয়া ও স্বস্তিকা!

দুই বাংলার দুই নন্দিত অভিনেত্রী জয়া আহসান ও স্বস্তিকা মুখার্জিকে কখনও একসঙ্গে সিনেমায় দেখা যায়নি। দুজনের সম্পর্ক নিয়েও আছে নানা মুখরোচক গল্প-গুজব। তারা নাকি ভালো সম্পর্ক ধারণ করেন না। সেসব গুজব উড়িয়ে দিয়ে এক ফ্রেমে ধরা দিলেন জয়া ও স্বস্তিকা।

প্রথমবার এক ফ্রেমে বন্দি হলেন তারা। সম্প্রতি একটি বিশেষ ফটোশুটে দুজনের দেখা হয়েছে। সেই ছবি প্রকাশ হতেই আলোচনায় তারা।

‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’ পত্রিকার ম্যাগাজিন ‘ইনডালজ’র জন্যই এক হয়েছেন জয়া-স্বস্তিকা। ফটোশুটের একটি ছবি পোস্ট করে বিষয়টি সামনে এনেছেন পত্রিকাটির জ্যেষ্ঠ সহকারী সম্পাদক শর্মিষ্ঠা ঘোষাল। তিনিও তারকাদ্বয়কে ‘দেবী’ সম্বোধন করেছেন।

তিনি লিখেছেন, ‘কে বলেছে এই সময়ে ব্রেকিং নিউজ সম্ভব না? ইনডালজ মাত্রই সেটা করে ফেললো! প্রথমবারের মতো অভিনয়ের দুই দেবী স্বস্তিকা মুখার্জি ও জয়া আহসানকে একসঙ্গে পেলাম আমরা; বাংলা নববর্ষ উপলক্ষে নতুন ফটোশুটের জন্য।’

শর্মিষ্ঠা জানান, নিজেদের জায়গায় তারা দুজনেই তারকা। কিন্তু জয়া ও স্বস্তিকার এর আগে কখনও সামনাসামনি দেখা হয়নি। আগামী ৩১ মার্চ ম্যাগাজিনটির বিশেষ সংখ্যায় তাদের এই ফটোশুটের বিস্তারিত গল্প উঠে আসবে।

Facebook Comments Box

Posted ১০:১৩ পিএম | বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।