বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ইউক্রেনের জন্য নতুন করে ১২ বিলিয়ন ডলারের সহায়তা অনুমোদন করেছে মার্কিন সিনেট

  |   শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   222 বার পঠিত

মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট ইউক্রেনকে ১২.৩ বিলিয়ন ডলারের সহায়তার জন্য একটি স্বল্পমেয়াদি সরকারি তহবিল বিল পাস করেছে। ফেডারেল বাজেটের আগে সরকারী কার্যক্রম সচল রাখতে অন্তর্বতী ব্যবস্থা হিসেবে সিনেটের উভয় পক্ষের ভোটে এই বাজেট সম্প্রসারণ প্রস্তাব অনুমোদিত হয়। এটি সপ্তাহ শেষ হওয়ার আগেই প্রতিনিধি পরিষদের দ্বারা অনুমোদিত হতে হবে। অনুমোদিত এই বাজেটের অংশ হিসেবে ইউক্রেনকে ১২ বিলিয়ন ডলার দেয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ৭২-২৫ ভোটে মার্কিন সিনেটে বিলটি পাস হয়েছে। তবে বিলটি চূড়ান্তভাবে পাস হওয়ার জন্য বাইডেনের কাছে যাবে। তার আগে বিলটি  আগে হাউজ অব রিপ্রেজেন্টেটিভে পাস করা হবে।এর মাধ্যমে ইউক্রেনকে ৩.৭  বিলিয়ন ডলারের অস্ত্রও সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। দেশটির আইনপ্রণেতারা জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে এই সহায়তা প্রদান করা হবে।
এর আগে গত মে কংগ্রেস ইউক্রেনকে ৪০ বিলিয়ন ডলারের সহায়তা অনুমোদন করে। এখন পর্যন্ত কিয়েভকে ১৩.৬ বিলিয়ন ডলার সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র।
Facebook Comments Box

Posted ৪:৪৩ পিএম | শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

গোলাপ গ্রাম
(564 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।