রবিবার ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

আর্থিক সংকটে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’, ব্যবহারকারীও কম

  |   শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   233 বার পঠিত

বিষয়টি নিয়ে ট্রুথ সোশ্যালের মূল প্রতিষ্ঠান ট্রাম্প মিডিয়া ও টেকনোলজি গ্রুপের মন্তব্য চেয়ে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি। এ নিয়ে রাইটফোর্জের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি।

রাইটফোর্জ বলছে, যে ভবনে ট্রুথ সোশ্যালের কার্যালয়, সে ভবনের নিচতলায় তাদের কার্যালয়। তারা ট্রাম্পকে তাঁর প্রচেষ্টায় সমর্থন অব্যাহত রাখবে।

ডিজিটাল ওয়ার্ল্ড অ্যাকুইজিশন করপোরেশন নামের একটি কোম্পানির সঙ্গে ট্রুথ সোশ্যালের মূল প্রতিষ্ঠান ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের একীভূত হওয়ার কথা ছিল। ১০ মাস আগে ঘোষণাও দেওয়া হয়। কিন্তু আনুষ্ঠানিকভাবে সেটা হয়নি। একীভূত হলে ট্রুথ সোশ্যাল নতুন বিনিয়োগ পেতে পারে।

তবে ওই একীভূত হওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ, গত বৃহস্পতিবার ডিজিটাল ওয়ার্ল্ড অ্যাকুইজিশন করপোরেশনের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে আগামী ৬ সেপ্টেম্বর বিশেষ শেয়ারহোল্ডারদের বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে আগামী বছরের ৮ সেপ্টেম্বর পর্যন্ত একীভূত করার বিষয়টি বিলম্বিত করার প্রস্তাব দিয়ে তাতে বিনিয়োগকারীদের সম্মতি চাওয়া হবে বলে জানানো হয়েছে। কোম্পানিটি বলেছে, এর পক্ষে যথেষ্ট সমর্থন না পেলে তাদের কোম্পানি বন্ধ করে দিতে হবে।

এদিকে বৃহস্পতিবার প্রকাশিত ডিজিটাল ওয়ার্ল্ড অ্যাকুইজিশনের আর্থিক বিবরণীতে দেখা যায়, জুনের শেষে তাদের কাছে নগদে মাত্র তিন হাজার ডলার ছিল।

Facebook Comments Box

Posted ৩:৫২ পিএম | শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

গোলাপ গ্রাম
(786 বার পঠিত)
একুশে বইমেলা
(738 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।