বুধবার ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

আইনজীবীসহ গুলশান থানায় চিত্রনায়ক শাকিব

  |   শনিবার, ১৮ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   211 বার পঠিত

আইনজীবীসহ গুলশান থানায় চিত্রনায়ক শাকিব

এক প্রযোজকের বিরুদ্ধে মামলা করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানায় গিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। শনিবার (১৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে তিনি একজন আইনজীবীসহ গুলশান থানায় যান।

বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শাহনুর রহমান। তিনি বলেন, চিত্রনায়ক শাকিব খান থানায় এসেছেন। একটি অভিযোগ করবেন বলে শুনেছি; তবে কার বিরুদ্ধে করবেন তা জানা যায়নি। অভিযোগ হাতে এলে জানা যাবে।

এদিকে একটি সূত্র জানিয়েছে, ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক দাবি করা রহমত উল্ল্যাহর বিরুদ্ধে মানহানির মামলা করতে শাকিব খান থানায় গিয়েছেন। তবে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে গত বুধবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে চিঠি দিয়েছেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অন্যতম প্রযোজক দাবিদার রহমত উল্ল্যাহ। নির্মিতব্য সিনেমাটি নিয়ে শাকিবের অসদাচরণ, মিথ্যা আশ্বাস, এক সহ-প্রযোজককে ধর্ষণ এবং দায়িত্বে অবহেলার মাধ্যমে চলচ্চিত্রটির ক্ষতি সাধনের অভিযোগ করেছেন তিনি।

এ নিয়ে গত বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় প্রযোজকের সঙ্গে বসেছিলেন চিত্রনায়ক, মধ্যস্থতায় ছিলেন প্রযোজক খোরশেদ আলম খসরু। সেখানে শাকিব সিনেমাটির শুটিং শেষ করার আশ্বাস দিয়ে মীমাংসার প্রস্তাব দিয়েছেন বলে দাবি করেছিলেন প্রযোজক রহমত উল্ল্যাহ।

Facebook Comments Box

Posted ১১:৪৩ পিএম | শনিবার, ১৮ মার্চ ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।