মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

গুলিস্তানে বিস্ফোরণের পর সেই ভবনে ফাটল, উদ্ধারকাজ বন্ধ

  |   মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   116 বার পঠিত

গুলিস্তানে বিস্ফোরণের পর সেই ভবনে ফাটল, উদ্ধারকাজ বন্ধ
রাজধানীর সিদ্দিকবাজারের এলাকায় বিস্ফোরণের পর সাত তলা ওই ভবনটিতে ফাটল দেখা যাওয়ায় উদ্ধার কার্যক্রম বন্ধ করে দিয়েছে ফায়ার সার্ভিস।
এদিকে বিস্ফোরণে নিহত মানুষের সংখ্যা বেড়ে ১৬ জন হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৭০ জন আহত হয়েছেন।নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার বিকাল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে।
ফায়ার সার্ভিসের তথ্যমতে, ভবনের নিচতলায় স্যানিটারির দোকান ছিল। নিচতলায় বিস্ফোরণ ঘটে ওপরের কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে এখনো উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
Facebook Comments Box

Posted ৩:২৯ পিএম | মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।