ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

প্রবাসীদের মরদেহ দেশে আনতে খরচের অর্ধেক বহনের পরিকল্পনা সরকারের

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

প্রবাসীদের মরদেহ দেশে আনতে খরচের অর্ধেক বহনের পরিকল্পনা সরকারের

বিদেশে কোনো প্রবাসী বাংলাদেশির মৃত্যু হলে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার খরচের ৫০ শতাংশ বহনের পরিকল্পনা করছে সরকার। এ বিষয়ে মন্ত্রিসভার অনুমোদন পাওয়া গেলে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে সিলেটের জালালাবাদ অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ পরিকল্পনার কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, লন্ডন, যুক্তরাষ্ট্র, কানাডাসহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে কোনো প্রবাসী বাংলাদেশির মৃত্যু হলে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যয়ের অর্ধেক বহনের পরিকল্পনা রয়েছে সরকারের। প্রস্তাবটি মন্ত্রিসভায় অনুমোদিত হলে দ্রুত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়মের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান শ্রমমন্ত্রী। তিনি বলেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর সময় কোনো রিক্রুটিং এজেন্সি অনুপযুক্ত (আনফিট) কর্মীকে উপযুক্ত (ফিট) দেখিয়ে পাঠানোর প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ওই এজেন্সির লাইসেন্সও বাতিল করা হতে পারে।

প্রবাসী বাংলাদেশিদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সেবা প্রদানের বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে বলেও জানান আরিফুল হক চৌধুরী।

অনুষ্ঠানে সিলেটের পর্যটনকেন্দ্রগুলো ঘিরে কর্মসংস্থানের নতুন সম্ভাবনার কথা তুলে ধরেন মন্ত্রী। পাশাপাশি বিদেশে অবস্থানরত প্রবাসীদের আইনি সহায়তা নিশ্চিত করতে ল’ ফার্ম নিয়োগের মাধ্যমে সহযোগিতা দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

Facebook Comments Box

Posted ১১:৪৫ এএম | শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।