ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 10 বার পঠিত
ভারতে হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সভাপতি আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ডিবি সূত্রে গ্রেফতারের বিষয়টি জানা গেছে।
মুনতারিন ফেরদৌস ডরিন আলোচনায় আসেন ২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে তার বাবা সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার নিখোঁজ ও হত্যাকাণ্ডের পর। বাবার নিখোঁজের ঘটনায় বিভিন্ন সময় গণমাধ্যমে বক্তব্য দেন তিনি। পরে বাবার হত্যাকাণ্ডের বিচার দাবিতেও সরব ছিলেন ডরিন।
তবে ডরিনকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে এবং ঠিক কখন তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি ডিবি সূত্র।
Posted ৭:৩৬ এএম | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।