ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ঐতিহাসিক ৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   8 বার পঠিত

ঐতিহাসিক ৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

আজ ৭ নভেম্বর, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ এ দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হচ্ছে।

১৯৭৫ সালের এই দিনে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রত্যয় নিয়ে সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছিলেন। তাঁদের সম্মিলিত অভ্যুত্থানের মধ্য দিয়ে সেনানিবাসে বন্দি তৎকালীন সেনাপ্রধান ও স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্র এবং বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম মুক্ত হন। পরবর্তী সময়ে তাঁকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়।

দিবসটি বাংলাদেশের জাতীয় ইতিহাসে বিশেষ তাৎপর্য বহন করে। বিএনপির ভাষ্য অনুযায়ী, সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে তৎকালীন রাজনৈতিক অস্থিরতা, একদলীয় শাসন ও নৈরাজ্যের অবসান ঘটে এবং দেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠার পথ তৈরি হয়।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি তাঁর বাণীতে দিবসটির চেতনায় উদ্বুদ্ধ হয়ে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, ৭ নভেম্বর দেশের সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দিয়েছিল। তিনি আরও বলেন, সব সময় অতীতের ইতিহাস চর্চায় মগ্ন থাকা যেমন সমীচীন নয়, তেমনি ভবিষ্যৎ নির্মাণে ইতিহাস থেকে শিক্ষা না নেওয়াও ঐতিহাসিক ভুল।

দিবসটি উপলক্ষে আজ দেশব্যাপী সাধারণ ছুটি পালিত হচ্ছে। দেশের সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে বিএনপি সাত দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকেও নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

জাতীয় জীবনে ঐতিহাসিক গুরুত্ব বহনকারী ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি স্মরণীয় দিন হিসেবে বিবেচিত।

Facebook Comments Box

Posted ৮:৪৪ পিএম | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।