ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

আশুগঞ্জে নিজের সার্ভিস পিস্তলের গুলিতে এসআইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি   |   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   5 বার পঠিত

আশুগঞ্জে নিজের সার্ভিস পিস্তলের গুলিতে এসআইয়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নিজের নামে ইস্যু করা সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি করে জাহাঙ্গীর হোসেন তালুকদার (৫২) নামে এক পুলিশ উপপরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আশুগঞ্জ সার কারখানা পুলিশ ফাঁড়ির নিজ কক্ষে এ ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক ধারণা, তিনি আত্মহত্যা করেছেন।

নিহত জাহাঙ্গীর আলম সশস্ত্র উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বিপি নম্বর ৭৪৯১০৪১৮২১। তিনি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, দায়িত্ব পালনকালে ফাঁড়ির নিজ কক্ষে নিজের নামে ইস্যু করা সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি করেন তিনি। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

ঘটনার খবর পেয়ে পুলিশের বিভিন্ন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম বলেন, ওই পুলিশ সদস্য নিজের নামে ইস্যু করা পিস্তল দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। পরিবারের সদস্যদের খবর পাঠানো হয়েছে। তাঁরা এলে কথা বলে পারিবারিক কলহের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments Box

Posted ৭:৫৮ এএম | বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।