ডেস্ক রিপোর্ট | বুধবার, ২১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 15 বার পঠিত

গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়ার খবর প্রকাশের পর অসহায় আঁখি ও তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবারটিকে এক লাখ টাকার চেক দেওয়ার পাশাপাশি সন্তান প্রসবের সব খরচ বহন ও কর্মসংস্থানের আশ্বাস দিয়েছেন তিনি।
‘গর্ভের সন্তান বিক্রি করতে চান আঁখি’ শিরোনামে গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর নজরে আসে। এতে উঠে আসে তৃতীয়বারের মতো মা হতে যাওয়া আঁখির অসহায়ত্বের চিত্র। তাঁর স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির চিকিৎসা ও সংসারের ব্যয় মেটাতে গিয়ে ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েছে পরিবারটি।
ঋণ পরিশোধের অসহায় চেষ্টা থেকেই অনাগত সন্তানকে ‘বিক্রি’ করার মতো কঠিন সিদ্ধান্তের কথা ভাবতে বাধ্য হন আঁখি।
প্রতিবেদনটি প্রকাশের দিনই পরিবারটির খোঁজখবর নিতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্দেশনার পর দ্রুততম সময়ে আঁখি ও তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। মাত্র এক ঘণ্টার মধ্যে তাঁদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়।
পরিবারটির দুরবস্থার কথা জানার পর তাদের সহায়তায় উদ্যোগ নেন প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় গত রোববার আঁখি ও তাঁর পরিবারকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাকা হয়। সেখানে পরিবারের হাতে এক লাখ টাকার একটি চেক তুলে দেওয়া হয়।
পাশাপাশি আঁখির সন্তান প্রসবের যাবতীয় খরচ বহন এবং পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
Posted ১১:১২ এএম | বুধবার, ২১ অক্টোবর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।