ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ছড়িয়ে পড়ল ভিডিও

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   21 বার পঠিত

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ছড়িয়ে পড়ল ভিডিও

সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মাঝ আকাশে দুই যাত্রীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়েন। ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে উড্ডয়নের পর ফ্লাইটটিতে এ ঘটনা ঘটে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দিন আহমেদ বলেন, যাত্রাপথে একপর্যায়ে দুই যাত্রীর মধ্যে হাতাহাতি শুরু হয়। বিষয়টি নজরে আসার পর কেবিন ক্রুরা দ্রুত এগিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রথমে দুই যাত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। পরে তারা একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ধস্তাধস্তির একপর্যায়ে একজনের টি-শার্ট ছিঁড়ে যায়।

হঠাৎ এমন ঘটনায় বিমানের অন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কেবিন ক্রু ও কয়েকজন সহযাত্রী এগিয়ে এসে দুই যাত্রীকে আলাদা করেন। এরপর পরিস্থিতি শান্ত হয়।

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

Facebook Comments Box

Posted ১:২৮ এএম | শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।