ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বর্জ্য ভরাট, ড্রেজিং না করায় শুকিয়ে যাচ্ছে কাপ্তাই হ্রদ, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

জাতীয় ডেস্ক   |   বুধবার, ২৪ জুন ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

বর্জ্য ভরাট, ড্রেজিং না করায় শুকিয়ে যাচ্ছে কাপ্তাই হ্রদ, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

তীব্র তাপদাহ, অনাবৃষ্টি, বর্জ্য ভরাট সহ বাধঁ নির্মাণের পর থেকে ড্রেজিং না করার কারণে কাপ্তাই হ্রদে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। ফলে হ্রদের পানির উপর নির্ভরশীল কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে মারাত্বক ভাবে। বর্তমানে কেন্দ্রের (কপাবিকে) ৫টি ইউনিটর মধ্যে মাত্র ৩টি ইউনিটে মোট ৯১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। পানি স্বল্পতায় সচল থাকলেও কেন্দ্রের অপর ২টি ইউনিট বন্ধ রয়েছে।

গত মঙ্গলবার (২৩ জুন) বিকেলে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কেন্দ্রের সবগুলি ইউনিট সচল থাকলেও পানির অভাবে তা চালানো সম্ভব হচ্ছেনা। ফলে পানি স্বল্পতার কারণে মঙ্গলবার (৯ জুন) সকাল ৯ টা পর্যন্ত ৫টি ইউনিটের মধ্যে ১ নং ইউনিটে ৩৫ মেগাওয়াট, ৪ নং ইউনিটে ২৮ এবং ৫ নং ইউনিটে ২৮ মিলে মোট ৯১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে। কেন্দ্রের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট। কেন্দ্রের সবকটি ইউনিট চালু অবস্থায় ২৪০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়।

কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্র জানায়, বর্তমানে হ্রদে পানি থাকার কথা ৮১ দশমিক ৮৪ মিন সী লেভেল (এমএসএল)। কিন্তু পানি আছে ৭৭ দশমিক ৮০ এমএসএল। অর্থাৎ বর্তমানে স্বাভাবিকের চেয়ে ৪ দশমিক ৪ ফুট এমএসএল পানি কম। ফলে পানি স্বল্পতায় উৎপাদন ব্যাহত হচ্ছে। তবে সহসা ভারী বৃষ্টিপাত হলে লেকে পানি বাড়লে বিদ্যুৎ উৎপাদনও বাড়বে। প্রসঙ্গত, ৬৮ ফুট এমএসএলকে বিপজ্জনক হিসেবে ধরা হয়। পানির লেভেল ৬৮ এমএসএলে নেমে গেলে উৎপাদন সম্পূর্ণ রুপে বন্ধ হয়ে যাবে। হ্রদে পানি ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল।

এদিকে, কাপ্তাই বাঁধ নির্মাণের পর থেকে কখনো হ্রদে ড্রেজিং করা হয়নি। অথচ প্রতিবছর পাহাড়ি ঢলে ভেসে আসা বিপুল পরিমাণে আর্বজনা হ্রদে এসে পড়ছে। পাশাপাশি শহর এলাকার সমস্ত বর্জ্য হ্রদে ফেলা হচ্ছে। এছাড়া অনাবৃষ্টির কারণে কাপ্তাই লেকে পানি কমে যাওয়ায় যেমন বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে লেকের ওপর নির্ভরশীল মানুষের ভোগান্তি দিনদিন বাড়ছে। বিশেষ করে লেকের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচ উপজেলা বিলাইছড়ি, বরকল, জুরাছড়ি, লংগদু, বাঘাইছড়ি উপজেলার নৌপথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। লেকের বিভিন্ন স্থানে জেগে ওঠা চরে নৌযান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।

Facebook Comments Box

Posted ৫:৫৪ এএম | বুধবার, ২৪ জুন ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(332 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।