ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

নেইমারকে অনুশীলনে পেয়ে উচ্ছ্বসিত সতীর্থরা

খেলাধুলা ডেস্ক   |   সোমবার, ২২ জুন ২০২৬   |   প্রিন্ট   |   11 বার পঠিত

নেইমারকে অনুশীলনে পেয়ে উচ্ছ্বসিত সতীর্থরা

নেইমার জুনিয়র গত ১৫ মে বিশ্বকাপের দল ঘোষণার ঠিক আগে ইনজুরিতে পড়েন। ডান পায়ের হাঁটুর নিচের মাংসপেশির ব্যথায় ভুগছিলেন তিনি। বিশ্বকাপ দলে থাকলেও গ্রুপ ‘সি’ প্রথম দুই ম্যাচে মরক্কো ও হাইতির বিপক্ষে তার খেলা হয়নি। তবে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলিয়ান তারকার খেলার প্রত্যাশা কথা বলেছেন।

ম্যাচ খেলার পথে সোমবার প্রথম ধাপও দিয়েছেন নেইমার। প্রথমবার দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলন করেছেন তিনি। নেইমার অনুশীলনে ফিরতে পেরে ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন, ‘ঈশ্বর, তোমাকে অনেক ধন্যবাদ। আমি খুবই খুশি।’

তেমনি নেইমারের দলীয় অনুশীলনে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলটির মিডফিল্ডার লুকাস পাকুয়েতা, ‘মাঠ ও মাঠের বাইরের দলীয় অনুশীলনে তাকে পেয়ে আমরা খুবই উচ্ছ্বসিত। সে দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। দেশের জার্সিতে তার ইতিহাস অন্য রকম। আশা করছি, সে অতি দ্রুত মাঠেও নামতে পারবে।’

চলতি বিশ্বকাপই ৩৪ বছর বয়সী নেইমারের শেষ। বিশ্বকাপের পরেই অবসরের ঘোষণা দিয়ে দিতে পারেন সান্তোস তারকা। শুধু বিশ্বকাপ খেলার জন্য ইনজুরি থেকে সেরে ওঠার দীর্ঘ ও কঠিন পথ পাড়ি দিচ্ছেন তিনি। যে কারণে মঞ্চটা নেইমার ও অন্যদের জন্য স্বপ্ন পূরণের বানাতে চান পাকুয়েতা।

তিনি বলেন, ‘আমার মনে হয় ওর শেষ বিশ্বকাপ। আমরা পাঁচ তারকা গর্বের সঙ্গে জার্সিতে নিয়ে খেলি। সবার স্বপ্ন পূরণের ভার নিয়েও। আপনাদের মতো আমরাও এই স্বপ্ন সত্যি দেখতে চাই।’

Facebook Comments Box

Posted ১০:৪৪ এএম | সোমবার, ২২ জুন ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।