মঙ্গলবার ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

রান পাহাড় ডিঙিয়ে সিরিজে লিড হৃদয়-ইমনদের

খেলাধুলা ডেস্ক   |   সোমবার, ২৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   6 বার পঠিত

রান পাহাড় ডিঙিয়ে সিরিজে লিড হৃদয়-ইমনদের

লক্ষ্য ছিল ১৮৩ রানের পাহাড়সম চ্যালেঞ্জ। সেই পাহাড় টপকাতে গিয়ে শুরুর মন্থর ব্যাটিংয়ে এক সময় মনে হচ্ছিল ম্যাচটা কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু তাওহিদ হৃদয়ের ঠান্ডা মাথার ফিফটি আর শেষ দিকে শামীম হোসেন পাটোয়ারীর বিধ্বংসী ঝড়ে সব বাধা খড়কুটোর মতো উড়ে গেল। নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

এই জয়ের মাধ্যমে একটি রেকর্ড করেছে ফিল সিমন্সের শিষ্যরা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে জেতার কীর্তি গড়েছে বাংলাদেশ। এর আগে কিউইদের বিপক্ষে সর্বোচ্চ ১৩৫ রান তাড়া করে জিতেছিল টাইগাররা। বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডটি শ্রীলঙ্কার বিপক্ষে। ২০১৮ সালে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২১৫ করে জিতেছিল টাইগাররা।

শেষ ৩০ বলে যখন ৪৮ রান দরকার, তখন ম্যাচটি হেলে ছিল কিউইদের দিকে। ঠিক তখনই রুদ্রমূর্তি ধারণ করেন শামীম হোসেন ও তাওহিদ হৃদয়। ১৬তম ওভারে নাথান স্মিথের বলে শামীমের সেই অবিশ্বাস্য ‘নো লুক’ ছক্কাটি ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। ওই ওভারেই আসে ১৮ রান।

এরপর ১৭তম ওভারে শামীম একাই তছনছ করে দেন কিউইদের বোলিং লাইনআপ। তিন চার ও এক ছক্কায় ওই এক ওভার থেকেই আসে ২৫ রান। শামীম মাত্র ১৩ বলে ৩১ রানের টর্নেডো ইনিংস খেলে অপরাজিত থাকেন। অন্যদিকে হৃদয় ২৭ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৫১ রানের অনবদ্য এক হাফ সেঞ্চুরি তুলে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। মাত্র ১৮ ওভারেই বাংলাদেশ পৌঁছে যায় জয়ের বন্দরে।

শুরুতে সাইফ হাসান (১৭) ও তানজিদ হাসান তামিম (২০) কিছুটা মন্থর ব্যাটিং করায় চাপ বাড়ে। অধিনায়ক লিটন দাসও ২১ রান করে ফিরে গেলে বাংলাদেশ চাপে পড়ে। তবে চার নম্বরে নামা পারভেজ হোসেন ইমন সেই চাপ সামাল দেন। মাত্র ১৪ বলে ২৮ রানের এক বিধ্বংসী ক্যামিও খেলেন তিনি, যেখানে ২০০ স্ট্রাইক রেটে মারেন ২টি ছক্কা। তার এই ইনিংসটিই হৃদয় ও শামীমকে শেষ দিকে হাত খুলে খেলার সাহস জোগায়।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ড ১৮২ রানের শক্ত পুঁজি পায়। কাটেনে ক্লার্ক (৫১) ও ড্যান ক্লেভার (৫১) ফিফটি তুলে নিয়ে কিউইদের বড় সংগ্রহের ভিত গড়ে দেন। এক সময় মনে হচ্ছিল তারা ২০০ ছাড়িয়ে যাবে। কিন্তু মাঝপথে লেগ স্পিনার রিশাদ হোসেনের বোলিং তোপে ধস নামে কিউই ইনিংসে। রিশাদ ৩২ রানে ২ উইকেট শিকার করেন। শেষ দিকে অধিনায়ক নিক কেলির ৩৯ ও জশ ক্লার্কসনের ২৭ রানের ওপর ভর করে ৬ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে সফরকারীরা। অভিষিক্ত পেসার রিপন মণ্ডল কোনো উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিংয়ের চেষ্টা করেছেন।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ১১:১২ এএম | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।