ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

পিএসএল মাতাতে দেশ ছাড়লেন মুস্তাফিজ-শরিফুলরা

খেলাধুলা ডেস্ক   |   সোমবার, ২৩ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   104 বার পঠিত

পিএসএল মাতাতে দেশ ছাড়লেন মুস্তাফিজ-শরিফুলরা

আগামী ২৬ মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর। এবারের আসরে দল পেয়েছেন বাংলাদেশের ৬ জন ক্রিকেটার। এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নিতে আজ সকালে প্রথম ধাপে পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছেন মুস্তাফিজুর রহমানসহ চারজন।

আজ সকালে ঢাকা ত্যাগ করা চার ক্রিকেটার হলেন- মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা এবং পারভেজ হোসেন ইমন। দল পাওয়া অপর দুই ক্রিকেটার লেগ স্পিনার রিশাদ হোসেন ও ওপেনার তানজিদ হাসান তামিম পরবর্তীতে দলের সঙ্গে যোগ দেবেন।

এবারের পিএসএলে বাংলাদেশি ক্রিকেটারদের বেশ ভালোই কদর দেখা গেছে। এর মধ্যে মুস্তাফিজুর রহমান সরাসরি চুক্তিতে এবং বাকিরা নিলাম ও পরবর্তীতে চুক্তির মাধ্যমে দল পেয়েছেন। পেশোয়ার জালমিতে যোগ দেবেন নাহিদ রানা, শরিফুল ইসলাম ও তানজিদ হাসান তামিম। লাহোর কালান্দার্সে মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন। রাওয়ালপিন্ডি পিন্ডিজে রিশাদ হোসেন।

পিএসএল খেলতে গেলেও ফ্র্যাঞ্চাইজিগুলোর হয়ে পুরো টুর্নামেন্ট খেলা হচ্ছে না মুস্তাফিজ-শরিফুলদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে আগামী ১২ এপ্রিল পর্যন্ত এই লিগে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন তাঁরা।

মূলত জাতীয় দলের সূচি থাকায় এই বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। কিউইদের বিপক্ষে ঘরের মাঠের এই সিরিজের প্রস্তুতির জন্যই ১২ এপ্রিলের পর দেশে ফিরতে হবে পিএসএলে অংশ নেওয়া বাংলাদেশি তারকাদের।

Facebook Comments Box
বিষয় :

Posted ১১:১৫ এএম | সোমবার, ২৩ মার্চ ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।