শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

মাদুরোকে নেওয়া হয়েছে নিউইয়র্কের আদালতে

আন্তর্জাতিক ডেস্ক   |   সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   72 বার পঠিত

মাদুরোকে নেওয়া হয়েছে নিউইয়র্কের আদালতে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যানহাটনের একটি আদালতে নেওয়া হয়েছে। সেখানকার আদালতে মাদুরোর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিস্তারিত পড়ে শোনানো হবে। সোমবার এক প্রতিবেদনে এ কথা জানায় বিবিসি।

এর আগে ম্যানহাটনে একটি হেলিকপ্টার থেকে নামানো হয় মাদুরো ও তার স্ত্রীকে। হেলিকপ্টার থেকে নামিয়ে কড়া পাহারায় তাদের আদালতে নেওয়া হয়। এসময় মাদুরোকে খুঁড়িয়ে হাটতে দেখা যায়।

মাদুরোর পরনে ছিল বাদামি রঙের পোশাক এবং উজ্জ্বল কমলা রঙের জুতা। অবতরণের পর তাঁকে বিশেষ পাহারায় একটি ভ্যানে তুলে নেওয়া হয়। সেখান থেকে মাদুরোকে নিয়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতের উদ্দেশে যাত্রা করেন আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে একটি বুলেটপ্রুফ গাড়িতে নিউইয়র্কের আদালতে নেওয়া হয়। ডিইএ এজেন্টরা পাহারা দিয়ে গাড়িটি আদালত ভবনের ভেতরে নিয়ে যান। মাদক ও অস্ত্র মামলায় আজই তার শুনানি হওয়ার কথা রয়েছে।

গত শনিবার ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। মাদুরোর বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে তিনি হাজার হাজার টন কোকেন যুক্তরাষ্ট্রে পাচার করেছেন। মাদক পাচারকারীদের ভেনেজুয়েলার কূটনৈতিক পাসপোর্ট প্রদান করেন এবং মেক্সিকো থেকে ভেনেজুয়েলায় মাদকের অর্থপাচার কাজে ব্যবহৃত বিমানকে কূটনৈতিক সুরক্ষা দেন। এছাড়া, তার সহযোগীরা মাদক-সন্ত্রাসীদের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলেছিলেন।

অন্যদিকে, সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে অনেক অভিযোগের মধ্যে একটি হলো, ২০০৭ সালে একজন বড় মাপের মাদক পাচারকারী এবং ভেনেজুয়েলার জাতীয় মাদকবিরোধী দপ্তরের পরিচালকের মধ্যে বৈঠকে মধ্যস্থতা করে তিনি কয়েক লাখ ডলার ঘুষ নিয়েছেন।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৭:০৮ পিএম | সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।