বৃহস্পতিবার ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

স্টার্কের ‘গোলাপি গোলা’ সামলে রুটের দিন

খেলাধুলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   57 বার পঠিত

স্টার্কের ‘গোলাপি গোলা’ সামলে রুটের দিন

ব্রিসবেন টেস্টের প্রথমদিন ক্ষণে ক্ষণে রূপ বদলেছে। গোলাপি বলে দিবারাত্রির টেস্টে শুরুতেই দুই উইকেট নেন পেসার মিশেল স্টার্ক। পুরো সময় ভয় ধরিয়ে গেছেন তিনি। শেষ সেশনে শেষ ব্যাটিং জুটিতে দুর্দান্ত সময় কেটেছে ইংল্যান্ডের। ব্যাট হাতে পুরোটা সময় কর্তৃত্ব করেছেন জো রুট। অস্ট্রেলিয়ার বিপক্ষেস গ্যাবায় ৯ উইকেটে ৩২৫ রান তুলে প্রথম দিনটা ভালো পার করেছে ইংল্যান্ড।

অ্যাসেজ সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়ে ৫ রানে টপ অর্ডারের দুই ব্যাটার বেন ডাকেট ও অলি পোপকে হারায় ইংল্যান্ড। দু’জনই ব্যক্তিগত শূন্য রানে মিশেল স্টার্কের শিকার হন। ওপেনার জ্যাক ক্রলিকে নিয়ে জো রুট সেখান থেকে ১১৭ রান যোগ করেন। ক্রলি ৯৩ বলে ৭৬ রান করে ফিরে যান।

রাতের খাবারের বিরতিতে যাওয়ার আগে ১৯৬ রানে ৪ উইকেট হারিয়ে দুই সেশন দাপট নিয়েই পার করে ইংল্যান্ড। কিন্তু পরেই হুড়মুড়িয়ে উইকেট হারিয়ে ২৬৪ রানে ৯ উইকেট হয়ে যায় তারা। সেখান থেকে ইনিংসের দ্বিতীয় সেরা ৬১ রানের জুটি গড়েন রুট ও পেসার জোফরা আর্চার। রুট ২০২ বলে ১৩৫ রানের হার না মানা ইনিংস খেলেছেন। দীর্ঘ টেস্ট ক্যারিয়ারে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরির ইনিংস ১৫টি চার ও এক ছক্কায় সাজান তিনি। আর্চার ২৬ বলে ৩২ রান করেন।

মিডল অর্ডারে জো রুটের সঙ্গে হ্যারি ব্রুক ও বেন স্টোকস জুটি দেওয়ার আশা জাগিয়ে ব্যর্থ হন। রুট ও ব্রুক ৫৪ রান যোগ করেন। সাদা বলের অধিনায়ক ব্রুক ৩৩ বলে ৩১ রান করে ফিরে যান। বেন স্টোকস ১৯ রান যোগ করে রান আউটে কাটা পড়েন। উইল জ্যাক ১৯ রানের ইনিংস খেলেন।

বল হাতে স্টার্ক একাই লড়াই করেছেন। তিনি ১৯ ওভারে ৭১ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন। গোলাপি বলে সর্বাধিক উইকেটের মালিকানা ধরে রেখেছেন। এছাড়া টেস্ট ফরম্যাটে বাঁ-হাতি পেসার হিসেবে কিংবদন্তি ওয়াসিম আকরামকে (৪১৪) ছাড়িয়ে সর্বাধিক উইকেটের মালিক হয়েছেন স্টার্ক (৪১৮)। এছাড়া পেসার মাইকেল নেসের ও স্কট বোল্যান্ড একটি করে উইকেট পেয়েছেন।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৪:৪০ পিএম | বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।