ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   300 বার পঠিত

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, এই ৬ ঘণ্টার মধ্যে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাস সাধারণত দক্ষিণ-পূর্ব অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। তবে দিনের বেলায় তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া দপ্তরের তথ্যমতে, আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস, এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে বলা হয়, আজ সন্ধ্যায় সূর্যাস্ত হবে ৫টা ৩৮ মিনিটে এবং আগামীকাল ভোর ৫টা ৫৪ মিনিটে সূর্যোদয় হবে।

Facebook Comments Box

Posted ৫:৪১ এএম | শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।