নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৫ মে ২০২৫ | প্রিন্ট | 378 বার পঠিত

ইউটিউব দেখে শিখেছিল মোটরসাইকেল চুরি। এরপর প্রথম মোটরসাইকেল চুরি করতে এসেই জনতার হাতে ধরা পড়েছে। প্রথমবার চুরি করতে এসে ধরা পড়ায় ক্ষমা চাচ্ছিল দুই চোর।
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের দারুস শেফা প্রাইভেট হাসপাতালের পেছনে স্থানীয়দের সঙ্গে মোটরসাইকেল চুরি করার কথা স্বীকার করেছে দুই যুবক।
সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের হাতে ধরা পড়া দুই মোটরসাইকেল চোর চক্রের সদস্যরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িলা গ্রামের ফেটু মিয়ার ছেলে রাসকেল হোসেন (২০) ও একই গ্রামের আব্দুর রশিদের ছেলে মিজান হোসেন। এর মধ্যে রাসেল হোসেন কালীগঞ্জের সরকারি মাহতাব উদ্দিন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও মিজান রাজমিস্ত্রির কাজ করেন। এ সময় তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল চুরির জন্য তৈরিকৃত বিশেষ চাবি উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, সোমবার বিকালে দারুস শেফা প্রাইভেট হাসপাতালের পেছনে একটি লাল রঙের অ্যাপাচি মোটরসাইকেলের ঘাড়ের তালা ভেঙে ফেলে; কিন্তু মোটরসাইকেলটির হাইড্রলিক তালা ভাঙার সময় স্থানীয়দের সন্দেহ হয় এবং তাদের ধরে ফেলেন। এরপর দুই চোরকে দড়ি দিয়ে বেঁধে মাথার চুল কেটে দেয়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে থানায় নিয়ে যায়।
চোর চক্রের সদস্য মিজান জানান, এই প্রথম মোটরসাইকেল চুরি করতে এসেছি। এর আগে কখনো চুরি করি নাই। ইউটিউব দেখে মোটরসাইকেল চুরির কৌশল শিখেছিলাম।
মোটরসাইকেলটির মালিক সরকারি ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আরিফুল ইসলাম বলেন, তিনি মোটরসাইকেল রেখে পাশে কাজ করছিলেন। এসে দেখেন মোটরসাইকেলের ঘাড়ের তালা ভাঙা। এরপর দেখি স্থানীয়রা দুই চোরকে ধরে রেখেছেন।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, স্থানীয়রা দুই চোর ধরে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ৫:২২ পিএম | সোমবার, ০৫ মে ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।