ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

গ্রেপ্তার সাবেক বিচারপতি মানিকের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৮ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   148 বার পঠিত

গ্রেপ্তার সাবেক বিচারপতি মানিকের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠ

ভারতে পালানোর সময় সীমান্তে আটক সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক (৭৪) এখনো হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

রোববার (২৫ আগস্ট) তার উন্নত চিকিৎসার জন্য আট সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘তিনি (শামসুদ্দিন) সকালে হালকা তরল খাবার খেয়েছেন। এখন আগের চেয়ে ভালো আছেন। যদি সব ঠিকঠাক থাকে, হয়তো দুই-চার দিনের মধ্যে ছেড়ে দেওয়া যাবে।’

এর আগে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় গত শুক্রবার রাতে শামসুদ্দিন চৌধুরীকে স্থানীয় জনতার সহায়তায় আটক করে বিজিবি। পরদিন শনিবার সকালে তাকে কানাইঘাট থানা পুলিশকে হস্তান্তর করা হয়। ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার (২৪ আগস্ট) বিকেলে আদালতে হাজির করলে সিলেটের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট–১ আলমগীর হোসাইন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Facebook Comments Box

Posted ৬:২১ পিএম | বুধবার, ২৮ অগাস্ট ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।