ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সাবেক প্রতিমন্ত্রী পলক ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   231 বার পঠিত

সাবেক প্রতিমন্ত্রী পলক ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং তার স্ত্রী আরিফা জেসমিন কনিকার ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

এছাড়া, পলকের পরিবারবর্গের অ্যাকাউন্ট ও মালিকানাধীন সব প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের তালিকায় থাকবে বলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে জানিয়েছে বিএফআইইউ।

মঙ্গলবার (১৩ আগস্ট) বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এ নির্দেশনা দিয়েছে।

একই দিন আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য (পিরোজপুর-২) মহিউদ্দিন মহারাজ ও তার স্ত্রী-সন্তানের ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ।

সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বরাবর বিএফআইইউয়ের চিঠিতে বলা হয়েছে, মহিউদ্দিন মহারাজ ও তার স্ত্রী উম্মে কুলসুম, ছেলে সাম্মাম জুনায়েদ ইফতির নামে থাকা ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের লেনদেনের যাবতীয় তথ্য আগামী সাতদিনের মধ্যে পাঠাতে হবে।

Facebook Comments Box

Posted ২:০৩ পিএম | মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।