ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সমাবেশ করবে বিএনপি, প্রধান অতিথি তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৬ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   229 বার পঠিত

সমাবেশ করবে বিএনপি, প্রধান অতিথি তারেক রহমান

রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার (৭ আগস্ট) দুপুর ২টায় দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন আরও জানান, সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখবেন।

সর্বস্তরের জনগণসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে সমাবেশে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়।

Facebook Comments Box

Posted ৩:০০ পিএম | মঙ্গলবার, ০৬ অগাস্ট ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।