ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পেল আনসার বাহিনী

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৬ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   225 বার পঠিত

ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পেল আনসার বাহিনী

রাজধানীসহ দেশের বিভিন্ন থানার অভ্যন্তরীণ নিরাপত্তা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা এবং ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে (আনসার ও ভিডিপি)।

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক (ভিডিপি প্রশিক্ষণ, গণসংযোগ কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে) মো. রুবেল হোসাইনের পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভের মুখে পড়ে পদত্যাগ করে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।

এই পরিস্থিতিতে অনেক থানা থেকেই পুলিশ সদস্যরা চলে গেছেন। এমনকি রাস্তায়ও দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে না ট্রাফিক পুলিশের সদস্যদের।

Facebook Comments Box

Posted ২:৩৫ পিএম | মঙ্গলবার, ০৬ অগাস্ট ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।