ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

আন্দোলনকারীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে রিটের আদেশ আজ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৪ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   238 বার পঠিত

আন্দোলনকারীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে রিটের আদেশ আজ

আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না করার নির্দেশনা চাওয়ার রিট আবেদনটি আদেশের জন্য আজ হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় ১০ নম্বর ক্রমিকে রাখা হয়েছে। শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ কার্যতালিকা প্রকাশ করা হয়।

রোববার (৪ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকার ১০ নম্বর ক্রমিকে রাখা হয়েছে আবেদনটি।

দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সরাসরি লাইভ রাউন্ড (তাজা গুলি) ব্যবহার না করার নির্দেশনা চেয়ে গত ২৯ জুলাই রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী। তারা হলেন মানজুর-আল-মতিন ও আইনুন্নাহার সিদ্দিকা।

এ বিষয়ে আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা বলেন, রিট আবেদনটি কাল আদেশের জন্য কার্যতালিকার ১০ নম্বর ক্রমিকে রাখা হয়েছে। আদেশের আগে কোর্ট শুনানি নিলে আমরাও শুনানিতে অংশ নেব।

আন্দোলনকারীদের বিরুদ্ধে সরাসরি তাজা গুলির ব্যবহার কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং তাজা গুলি ব্যবহার না করার নির্দেশ কেন দেয়া হবে না, জানতে বিবাদীদের প্রতি রুল জারির আরজি জানানো হয়েছে রিটে।

সেই সঙ্গে নিরাপত্তার নামে হেফাজতে নেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে দ্রুত মুক্তি দিতে কেন নির্দেশ দেয়া হবে না, রিটে সে মর্মেও রুল চাওয়া হয়। এর আগে বিচারপতি মাসুদ হোসাইন দোলন অসুস্থ থাকায় দুই দফায় রিটের শুনানি হয়নি।

Facebook Comments Box

Posted ৫:৩২ এএম | রবিবার, ০৪ অগাস্ট ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।