ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ক্ষমতার লোভ নয় দেশপ্রেম থাকতে হবে; প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৩ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   252 বার পঠিত

ক্ষমতার লোভ নয় দেশপ্রেম থাকতে হবে; প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ‘ঐক্যবদ্ধভাবে অপশক্তির মোকাবিলা করে দল ও দেশকে এগিয়ে নিতে হবে। ক্ষমতার লোভ নয়, সবার মধ্যে দেশপ্রেম থাকতে হবে। আওয়ামী লীগ ত্যাগের রাজনীতি করে বলেই কখনও ক্ষমতার জন্য দৌড়ায় না।

শুক্রবার (২ আগস্ট) বিকেলে সিলেটের বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মীসভায় মন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত চক্র দেশের সম্পদ ধ্বংস করছে। আর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে সরকার পতনের অপচেষ্টা চালাচ্ছে। তারা দেশব্যাপী নাশকতা করছে। তারা দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায়।’

প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আদালতের রায়ে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার পরও হামলা চালিয়ে একাত্তরের পরাজিত শক্তি সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। এজন্য দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে গুজব ছড়িয়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ‘রক্তের বন্ধনের চেয়ে, আদর্শের বন্ধন অনেক বেশি শক্তিশালী। আর এই আদর্শের বন্ধনের মাধ্যমে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের দেশ ও দলকে এগিয়ে নিতে হবে। ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকেই দেশবাসীকে সঙ্গে নিয়ে সকল অপশক্তির মোকাবিলা করতে হবে।

বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী ও কার্যনির্বাহী সদস্য এএইচএম ফিরুজ আলী। অনুষ্ঠানে সাধারণ সম্পাদক ফারুক আহমদ সঞ্চালনা করেন।

Facebook Comments Box

Posted ২:৫৪ এএম | শনিবার, ০৩ অগাস্ট ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।