ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

শিক্ষার্থীদের রাজাকার বলিনি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৭ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   144 বার পঠিত

শিক্ষার্থীদের রাজাকার বলিনি

প্রতিবেদনে বলা হচ্ছে, প্রধানমন্ত্রীর যে বক্তব্যকে কেন্দ্র করে কোটা সংস্কার আন্দোলনকারীদের অনেকেই নিজেকে ‘রাজাকার’ বলে স্লোগান দিয়েছিলেন, সেই বক্তব্য বিকৃত করা হয়েছে বলে মন্তব্য করে শেখ হাসিনা বলেছেন, তিনি শিক্ষার্থীদের রাজাকার বলেননি।

শুক্রবার সকালে ঢাকার রামপুরায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন ভবনের পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ভবনটি ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়েছিল।

গত ১৪ জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা (কোটায় চাকরি) পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে?

এই বক্তব্য ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া দেখান ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্ষোভ প্রকাশ করতে গিয়ে তাঁরা স্লোগান ধরেন, ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’। যা নিয়ে আন্দোলনকারীদের সমালোচনা করেন অনেকে। পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক সংঘর্ষ হয়।

এদিকে বিটিভি পরিদর্শন শেষে কোটা আন্দোলনে আহতদের দেখতে বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। তিনি চিকিৎসাধীনদের খোঁজখবর নেন এবং আহতদের সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

তিনি বলেন, “এমন ‘মৃত্যুর মিছিল’ হবে আমি কখনোই চাইনি। যারা এই ধরনের জঘন্য কাজ করেছে তাদের খুঁজে বের করার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box

Posted ৮:৪৪ এএম | শনিবার, ২৭ জুলাই ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।