ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বাবা-মা ও ৭ সন্তানের জন্মদিন একই তারিখে

  |   বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   148 বার পঠিত

বাবা-মা ও ৭ সন্তানের জন্মদিন একই তারিখে

কোনো পরিবারের কয়েকজন সদস্যের জন্মদিন একই দিনে হতে পারে। এতে বিস্ময়ের তেমন কিছু নেই। কিন্তু মা-বাবাসহ কোনো পরিবারের সাত সন্তানের জন্মদিন একই তারিখে হওয়াটা কিছুটা বিস্ময়কর। এই বিস্ময়কর ঘটনা ঘটেছে পাকিস্তানের লারকানার একটি পরিবারে। 

পরিবারটির ৯ সদস্যের সবার জন্ম একই দিনে। তাদের প্রত্যেকেরই জন্ম আগস্টের ১ তারিখে। এ ঘটনা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছে।

গিনেসের তথ্যমতে, আমির আলি মাঙ্গি ও খুদেজা দম্পতির সাত সন্তান। ১৯ থেকে ৩০ বছর বয়সি সাত সন্তানের সবার জন্ম ১ আগস্ট। আমির আলি মাঙ্গি ও খুদেজার জন্মদিনও তাই।

সাত সন্তানের নাম সিন্ধু, সাসুই, স্বপ্না, আমির, আম্বার, আম্মার ও আহমার। আরও মজার ব্যাপার হচ্ছে, পরিবারটিতে দুটি যমজ মেয়ে ও দুটি যমজ ছেলে আছে। যমজ দুই মেয়ের নাম সাসুই ও স্বপ্না। যমজ দুই ছেলে আম্মার ও আহমার।

আমির ও খুদেজার কাছে সাত সন্তানের জন্মদিনের তারিখের অভিন্নতা আরেকটি কারণে বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ তাদের বিবাহবার্ষিকীও একই দিনে। তাদের বড় মেয়ে সিন্ধুর জন্মের ঠিক এক বছর আগে ১৯৯১ সালের ১ আগস্ট তারা বিয়ে করেন।

সিন্ধুর জন্ম আমির ও খুদেজার মতো একই দিনে হওয়ায় তারা খুব অবাক ও আনন্দিত হয়েছিলেন। তারা ঘটনাটিকে ঈশ্বরের দান হিসেবে দেখেন।

Facebook Comments Box
বিষয় :

Posted ৩:১৫ এএম | বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।