| বুধবার, ১৪ জুন ২০২৩ | প্রিন্ট | 148 বার পঠিত

আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি আগামী বিশ্বকাপে খেলবেন না। এখন তার বয়স চলে ৩৬ বছর। পরের বিশ্বকাপে তার বয়স দাঁড়াবে ৩৯ বছর। তখন তার জন্য খেলা মুশকিল হয়ে যাবে।
কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে চীন সফরে এসে মেসি জানালেন, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে খেলার ইচ্ছা নেই তার।
সম্প্রতি মার্কিন ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার কথা জানালেও এর সঙ্গে ২০২৬ বিশ্বকাপে খেলার কোনো যোগসূত্র নেই বলে আভাস দিলেন মেসি, ‘আমার মনে হয় না যে, ২০২৬ বিশ্বকাপে খেলা হবে। গত আসরই ছিল আমার শেষ বিশ্বকাপ। আমি দেখব, পরিস্থিতি কোন দিকে যায়। তবে নীতিগত সিদ্ধান্ত হচ্ছে পরের বিশ্বকাপে না খেলা।’
Posted ১১:৪৬ এএম | বুধবার, ১৪ জুন ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।