| বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 132 বার পঠিত

মুন্সিগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ট্রাক ও বাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছে। আহত হয়েছেন অনেকে।
আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে এক্সপ্রেসওয়ের ষোলঘর নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির যাত্রীবাহী বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাস-ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, শ্রীনগর উপজেলার ষোলঘর কবরস্থান সংলগ্ন এক্সপ্রেসওয়েতে ট্রাকের সঙ্গে শরীয়তপুরগামী পদ্মা ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। গুরুতর আহত আরও ১৬ জনকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশ।
Posted ৫:০০ এএম | বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।