মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ভোর থেকেই পদ্মা সেতুতে মোটরসাইকেল যাত্রীদের ঢল

  |   বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   105 বার পঠিত

ভোর থেকেই পদ্মা সেতুতে মোটরসাইকেল যাত্রীদের ঢল

দীর্ঘ অপেক্ষার পর আজ বৃহস্পতিবার সকাল ৫টা ৫০ মিনিটে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে। এবার ঈদকে সামনে রেখে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছে সরকার। ভোর থেকেই মোটরসাইকেলে স্বপ্নের পদ্মা সেতু পেরিয়ে ঈদ করতে গ্রামে স্বজনদের কাছে ফিরছেন হাজারো মানুষ। ১০-১২ মিনিটে সেতু পারি দিয়ে পদ্মা পার হয়ে উচ্ছসিত তাঁরা।

ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চালকরা পদ্মা সেতুর মাওয়া প্রান্তে টোল প্লাজায় অপেক্ষা শুরু করেন। তাদের অনেকেই ঢাকা থেকে রাতে এবং অনেকেই সেহেরি করেই রওনা দিয়েছেন। তবে সময় হওয়ার আগে কাউকে সেতুতে উঠতে দেয়া হয়নি। মোটরসাইকেল ঘুরিয়ে এনে পদ্মা সেতু উত্তর থানার সামনে দিয়ে আলাদা লেনে পদ্মা সেতুর টোল প্লাজার আগে আটকে রাখে পুলিশ।

পদ্মা সেতেুতে চলতে মোটরসাইকেলের জন্য রয়েছে নির্ধারিত একটি টোল। এ ছাড়া পদ্মা সেতুর পরেও মোটরসাইকেলের জন্য রোড ডাইভারশন দেওয়া হয়েছে।

পদ্মা উত্তর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, মোটরসাইকেলগুলোকে শৃঙ্খলিতভাবে পদ্মা সেতুতে ওঠানোর জন্য থানার একটি টিম কাজ করছে। সকাল ৬টার আগে কোনও মোটরসাইকেলকে পদ্মা সেতুতে উঠতে দেওয়া হয়নি।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, গত বছরের ২৬ জুন পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। প্রথম দিনেই সেখানে ঢল নামে মোটরসাইকেলের। সেই রাতে দুর্ঘটনায় দুজনের মৃত্যু হলে ২৭ জুন ভোর থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সেতু বিভাগ।

অবশেষে ঈদে ঘরমুখী মানুষের দুর্ভোগ কমাতে গত মঙ্গলবার (১৮ এপ্রিল) একনেকের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল করতে নির্দেশনাে দেন। পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণভবনে সাংবাদিকদের মোটরসাইকেল চালুর বিষয়টি অবহিত করেন।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে চলবে মোটরসাইকেল। ২০ এপ্রিল সকাল ৬টা থেকে সেতুতে মোটরসাইকেল চলাচল করতে পারবে। সেতুর বাম পাশে সার্ভিস লেন দিয়ে চলবে। স্পিড লিমিট ঘন্টায় ৬০ কিলোমিটার।

তিনি জানান, কোনোভাবেই সার্ভিস লেনের বাইরে মূল সেতুতে মোটরসাইকেল আসতে পারবে না। নির্ধারিত হারে টোল প্রদান করতে হবে। যদি নিয়ম না মানে তাহলে সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে।

Facebook Comments Box

Posted ৪:১৪ এএম | বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।