বৃহস্পতিবার ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

৬.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ফিলিপাইন

  |   শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   127 বার পঠিত

৬.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ফিলিপাইন

ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

শুক্রবার (১৭ নভেম্বর) এ তথ্য জানায় জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)।

শুক্রবার (১৭ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ১৪ মিনিটে ভূমিকম্পটি অনুভুত হয়। ভূমিকম্পটির গভীরতা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে ছিল বলে জানায় জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)।

অবশ্য যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এই ভূমিকম্পের মাত্রা বলেছে ৬ দশমিক ৭। আর এর উৎপত্তিস্থল বলেছে মধ্যাঞ্চলীয় বুরিয়াস শহরের ২৬ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে, সমতলের ৭৮ কিলোমিটার গভীরে। তবে ভুমিকম্প পরবর্তী কোনো সুনামি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র।

তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফিলিপাইনের সিসমোলজি এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল। এর আফটারশক ও ক্ষয়ক্ষতির জন্য বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

দেশটির দক্ষিণ কোটাবাটোর জেনারেল সান্তোস শহরের রেডিও ঘোষক লেনি আরানেগো জানয়েছেন, শক্তিশালী ভূমিকম্পে সেখানে দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের অফিসের ডেস্ক থেকে বেশ কিছু কম্পিউটার ভেঙে পড়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কথিত ‘রিং অব ফায়ারে’ অবস্থিত। ফলে দেশটিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে।

Facebook Comments Box

Posted ১২:০৩ পিএম | শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।