নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৭ জুলাই ২০২৪ | প্রিন্ট | 243 বার পঠিত
মেট্রোরেল চলাচল ৩০ মিনিটের জন্য বন্ধ ছিল বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। রোববার দুপুরে ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।
ডিএমটিসিএল প্রথমে জানিয়েছে, ‘দুপুর ১৪:২৭ মিনিট (২টা ২৭) থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। পরবর্তীতে চালু হলে জানানো হবে।’ এর ঠিক ৩০ মিনিট পরে প্রতিষ্ঠানটি জানায়, ‘বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ায় মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।’
এদিকে তাদের পোস্টের নিচে বেশকিছু মন্তব্য করেছেন ব্যবহারকারীরা। তাদের একজন মহিউদ্দিন লিখেছেন, ‘নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থার কী হয়েছে?’, মো শহিদুল ইসলাম লিখেছেন, ‘সেই সময় আমি ছিলাম ট্রেনের ভেতরে, অনেক ভোগান্তি পোহাতে হয়েছে’।
Posted ১:০৪ পিএম | রবিবার, ০৭ জুলাই ২০২৪
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।