সোমবার ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সাত দিন পর ব্যাংক শেয়ারবাজারে আজ থেকে লেনদেন

বাণিজ্য ডেস্ক   |   সোমবার, ০১ জুন ২০২৬   |   প্রিন্ট   |   1 বার পঠিত

সাত দিন পর ব্যাংক শেয়ারবাজারে আজ থেকে লেনদেন

ঈদ উপলক্ষে টানা সাত দিন বন্ধের পর আজ সোমবার থেকে ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন শুরু হচ্ছে। ব্যাংকে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত লেনদেন হবে। আর লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কাজ গোছানোর জন্য খোলা থাকবে বিকেল ৫টা পর্যন্ত। এ ছাড়া শেয়ারবাজারে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন হবে।

ঈদ উপলক্ষে গত ২৫ থেকে ৩১ মে টানা সাত দিনের বন্ধ ছিল। বন্ধের মধ্যে বাংলাদেশ ব্যাংক এটিএম বুথসহ অনলাইন মাধ্যমে নিরবচ্ছিন্ন সেবা দেওয়ার নির্দেশ দিলেও অনেক বুথে টাকা না পেয়ে ভোগান্তিতে পড়েন অনেকে। সবচেয়ে বড় সমস্যা দেখা দেয় বেশির ভাগ ব্যাংক অন্য ব্যাংকের কার্ড দিয়ে টাকা উত্তোলন সেবা বন্ধ বা সীমিত করে দিয়েছিল।

কয়েকজন ব্যাংকার জানান, পশু কেনাকে কেন্দ্র করে ছাপানো টাকার চাহিদা সবচেয়ে বাড়ে কোরবানির ঈদের আগে। চাহিদা মেটানোর জন্য ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকে রক্ষিত হিসাব থেকে প্রতিদিন প্রচুর টাকা উত্তোলন করে গ্রাহককে দেয়। তবে এবার ঈদের আগে বাংলাদেশ ব্যাংক চাহিদা মতো টাকার সরবরাহ করেনি। ৩০০ কোটি টাকা চাওয়া হলে অনেক ক্ষেত্রে ১২০ কোটি টাকা দিয়েছে। যে কারণে ব্যাংকগুলো এটিএম বুথে ঠিকমতো ফিডিং করতে পারেনি। আবার ঈদের আগে কেন্দ্রীয় ব্যাংক সব নতুন নোট দিয়েছে। অনেক বুথ এ ধরনের নোট চিনতে পারেনি। সব মিলিয়ে তাদের কাছেও অনেক অভিযোগ এসেছে। আগামীতে যেন আর এ ধরনের সমস্যায় পড়তে না হয় শিগগিরই সে বিষয়ে বাংলাদেশ ব্যাংকে জানানো হবে। অবশ্য বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ঈদের আগে ব্যাংকগুলোর চাহিদা অনুযায়ী টাকা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক গত ২১ মে এক নির্দেশনার মাধ্যমে এটিএম বুথ, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস, ইন্টারনেট ব্যাংকিং, পয়েন্ট অব সেলস (পস), কিউআর কোড ও অনলাইন ই-পেমেন্ট গেটওয়েতে নিরবচ্ছিন্ন সেবা দেওয়ার নির্দেশ দেয়। কোথাও কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুত তা সমাধানের ব্যবস্থা করতে বলা হয়। এ ছাড়া রাজধানীসহ কিছু এলাকায় পশুর হাটের আশপাশের ব্যাংক শাখা খোলা ছিল। এবার ঢাকার দুই সিটিসহ দেশের মোট ২৬টি পশুর হাটসংলগ্ন শাখা ঈদের আগের রাত পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত বিশেষ ব্যবস্থায় খোলা ছিল। ২৫ ও ২৬ মে তৈরি পোশাক-সংশ্লিষ্ট শাখা খোলা ছিল।

Facebook Comments Box

Posted ৬:২১ পিএম | সোমবার, ০১ জুন ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।