ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সচিবালয় ঘেরাও একটি স্বৈরাচারী ষড়যন্ত্র: হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২১ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   218 বার পঠিত

সচিবালয় ঘেরাও একটি স্বৈরাচারী ষড়যন্ত্র: হাসনাত আব্দুল্লাহ

এইচএসসি পরীক্ষা না নেওয়ার দাবিতে শিক্ষার্থীদের সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করাকে স্বৈরাচারী ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার (২০ আগস্ট) রাতে ফেসবুকে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দেশ পুনর্গঠনের জন্য যথাযথ সময় না দিয়ে সচিবালয় ঘেরাও করা এবং রাস্তা বন্ধ করে আন্দোলনের নামে ১৬ বছরের ব্যর্থতার দায় অন্তর্বর্তীকালীন সরকারের ওপর চাপানো একটি স্বৈরাচারী ষড়যন্ত্র।

এর আগে মঙ্গলবার বিকেলে কয়েকশ শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করে। দাবি করে, স্থগিত বিষয়ের পরীক্ষা এসএসসির সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে ম্যাপিং করে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হোক।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসলেও এক পর্যায়ে আন্দোলনকারীরা সিঁড়ি বেয়ে সচিবালয়ের ১৮ তলায় শিক্ষা মন্ত্রণালয়ের উঠে অবস্থান নেন।

ওই পরিস্থিতিতে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্থগিত পরীক্ষাগুলো বাতিলের ঘোষণা দেয়া হয়। বলা হয়, ফলাফল কীভাবে দেয়া হবে সে সিদ্ধান্ত পরে জানানো হবে।

 

Facebook Comments Box

Posted ৫:৩৩ এএম | বুধবার, ২১ অগাস্ট ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।