ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে ৩য় দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   269 বার পঠিত

শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে ৩য় দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে ৩য় দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ।

সোমবার (১৪ অক্টোবর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইবুনাল-১ এ যুক্তি তুলে ধরবেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

এর আগে গতকাল দিনভর এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে একে একে মামলার দালিলিক প্রমাণ, প্লেস অব অকারেন্স, গণহত্যার বিস্তার, যুক্ত থাকা বিভিন্ন পক্ষ ও জুলাইয়ের ঘটনাক্রম তুলে ধরা হয়।

প্রসিকিউশনের অভিযোগ, বিরোধী পক্ষকে দমন করে ও জনগনকে শোষণ করে আওয়ামী যে লুটপাট করেছে, তা বৃটিশদের ২শ বছরের লুটপাটকেও হার মানায়। এদিন, শেখ হাসিনার নতুন একটি ফোনালাপ উপস্থাপন করা হয় যেখানে আন্দোলনকারীদের ওপর থেকে গুলির নির্দেশ দেন হাসিনা। এরইমধ্যে এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ৫৪ জন। তাদের প্রত্যকেই শেখ হাসিনাসহ ৩ আসামির সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন।

এদিকে জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় আজ ট্রাইবুনালে হাজির করা হবে জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে। তার বিরুদ্ধে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ সুনির্দিষ্ট ৩ টি অভিযোগ আনা হয়েছে।

Facebook Comments Box

Posted ৭:৩৩ এএম | মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।