ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

যে কারণে ট্রাম্পের সহায়তা চাইলেন স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার

খেলাধুলা ডেস্ক   |   শনিবার, ১৮ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

যে কারণে ট্রাম্পের সহায়তা চাইলেন স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার

অদ্ভুত সমস্যায় পড়েছেন ২০১০ সালে স্পেনের বিশ্বকাপজয়ী দলের সদস্য হুয়ান ক্যাপদেভিলা। নিজের দেশের বিশ্বকাপের ফাইনাল দেখতে গিয়ে পড়েছেন বিপাকে। পরিবার ও সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে ফাইনাল উপভোগ করার পরিকল্পনা থাকলেও ইএসটিএ আবেদন বাতিল হওয়ায় দেশটিতে প্রবেশের অনুমতি পাননি তিনি। এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তা চেয়েছেন সাবেক এই স্প্যানিশ ডিফেন্ডার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্প ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে মেনশন করে ক্যাপদেভিলা লেখেন, ‘আমার সাহায্য দরকার, ডোনাল্ড ট্রাম্প। তারা জানিয়েছে, আমি আমার সন্তানদের নিয়ে বিশ্বকাপের ফাইনাল দেখতে যেতে পারব না, কারণ আমার ইএসটিএ আবেদন বাতিল করা হয়েছে।’

সাবেক ভিয়ারিয়াল ও দেপোর্তিভো লা করুনিয়ার এই ডিফেন্ডার আরও লেখেন, ‘কেউ কি আমাকে সাহায্য করতে পারবেন? ২০১০ সালের আমার সতীর্থদের সঙ্গে এবং বর্তমান স্পেন দলকে সমর্থন করতে সেখানে যাওয়ার জন্য আমি কতটা উচ্ছ্বসিত ছিলাম, তা আপনারা কল্পনাও করতে পারবেন না।’

যেসব দেশের নাগরিকরা ভিসা ছাড়া সর্বোচ্চ ৯০ দিনের জন্য যুক্তরাষ্ট্রে যেতে পারেন, তাদের যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশনের (ইএসটিএ) মাধ্যমে অনুমোদন নিতে হয়।

স্প্যানিশ রেডিও স্টেশন কোপকে দেওয়া সাক্ষাৎকারে ক্যাপদেভিলা জানান, ২০১৬ সালে ইরানে একটি প্রদর্শনী ম্যাচে অংশ নেওয়ার কারণেই সম্ভবত তার আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। তবে এ বিষয়ে তিনি কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাননি।

এখন পর্যন্ত মার্কিন কর্তৃপক্ষ বা স্পেন সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাপদেভিলার পোস্ট ছড়িয়ে পড়ার পর তার প্রতি সমর্থন জানিয়েছেন অসংখ্য ফুটবল সমর্থক।

Facebook Comments Box

Posted ২:৫২ এএম | শনিবার, ১৮ জুলাই ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।