নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪ | প্রিন্ট | 223 বার পঠিত
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার দাবি করে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভকারীরা আওয়ামী লীগ বিরোধী স্লোগান দেন।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে নগরীর টাউন হল মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।
এ সময় বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় নেতারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে শত শত ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। অবিলম্বে এই হত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে প্রতিটি হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশের ছাত্র সমাজ আরও কঠোর হতে বাধ্য হবে।
বিক্ষোভ মিছিলে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী অংশ নেন। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নেতৃত্ব দেন।
Posted ১১:২০ এএম | মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।