| সোমবার, ২১ অগাস্ট ২০২৩ | প্রিন্ট | 190 বার পঠিত

শত শত কুমিরের মাঝে নৌকায় নদীর মাঝখান দিয়ে যাচ্ছেন এক ব্যক্তি! নিশ্চয় গা শিউরে উঠছে।
এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে। বিশেষ করে টুইটার ব্যবহারকারীদের মধ্যে বিষয়টি তোলপাড় সৃষ্টি করেছে। ঘটনাটি কবেকার ও কোথাকার—তা এখনো প্রকাশ না পেলেও ভিডিও যাঁরা শেয়ার করছেন, তাঁদের অনেকেই পরিচিত। সিসিটিভি নামের একটি টুইটার হ্যান্ডল থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে গত বুধবার। এরপর বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ পেতে থাকে।
১৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ইঞ্জিনচালিত ছোট্ট একটি স্টিলের নৌকা দ্রুতগতিতে এগিয়ে চলছে। আর এর শব্দে শত শত কুমির পানি ছেড়ে তীরের দিকে ছুটছে। কুমিরগুলো বড় আকারের—কালো, মোটা ও লম্বা।
প্রথম পলকেই ওই ভিডিওর দৃশ্য অনেকের কাছেই ভয়ংকর মনে হবে। আর তা হওয়ারও কথা। সরু নদীতে একই সঙ্গে এত কুমিরের বসবাস মনে বিস্ময়ের উদ্রেক ঘটায়।
Posted ১:৪৪ এএম | সোমবার, ২১ অগাস্ট ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।