নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 203 বার পঠিত

লেবাননের দক্ষিণাঞ্চলের শহর নাবাতিয়েহর ওপর বড় পরিসরে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে নাবাতিয়েহর মেয়র আহমাদ কাহিলসহ মোট ৬ জন নিহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, টানা ১১ দফা বিমান হামলায় নাবাতিয়েহ শহরের পৌরসভা ভবন ও অন্যান্য সরকারি কার্যালয়ে যুদ্ধ বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইসরাইল।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরাইলি শত্রুরা নাবাতিয়েহ পৌরসভা এবং পৌরসভার ইউনিয়নের দুটি ভবনে হামলা চালিয়েছে। এতে ৬ জন নিহত এবং ৪৩ জন আহত হয়েছে। মৃতের সংখ্যা প্রাথমিক এবং উদ্ধারকারীরা এখনও ধ্বংসস্তূপের নীচে বেঁচে থাকা ব্যক্তিদের সন্ধান করছে।
এএফপিকে নাবাতিয়েহর গভর্নর হোওয়াইদা তুর্ক বলেন, ‘এটি একটি গণহত্যার ঘটনা। নাবাতিয়েহর মেয়রসহ অন্যরা শহীদ হয়েছেন’।
তিনি আরও বলেন, ‘মেয়র আহমদ কাহিল তার দলের সঙ্গে পৌরসভা ভবনে প্রতিদিনের সংকট ব্যবস্থাপনা সভায় ছিলেন’।
এ ঘটনায় ইসরাইলি সেনাবাহিনী বলেছে, ‘তাদের বাহিনী নাবাতিয়েহ এলাকায় কয়েক ডজন হিজবুল্লাহ সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর রাদওয়ান বাহিনী দ্বারা ব্যবহৃত ভূগর্ভস্থ অবকাঠামো ভেঙে দিয়েছে’।
Posted ৩:৪৮ এএম | বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।