ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে আয়োজন করতাম: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   0 বার পঠিত

লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে আয়োজন করতাম: প্রধানমন্ত্রী

লংমার্চ করে যদি গ্যাস বা বিদ্যুতের সমস্যার সমাধান করা যেত, তাহলে আমরাই সবার আগে লংমার্চের আয়োজন করতাম বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদ নেতা এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের পর সরকার গঠনের ১০ থেকে ১২ দিনের মধ্যেই মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা তেল ও গ্যাস সরবরাহে বাধা সৃষ্টি হয়। বিষয়টি দেশি-বিদেশি সব গণমাধ্যমেই স্পষ্টভাবে উঠে এসেছে।

তিনি বলেন, অত্যন্ত দুঃখজনকভাবে এই পরিস্থিতির মধ্যে দেশে থাকা দুটি এফএসআরইউ (ভাসমান এলএনজি টার্মিনাল)-এর একটিতে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে দুর্ঘটনা ঘটে। এর ফলে ওই এফএসআরইউ থেকে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে বিদ্যমান সংকটের সঙ্গে আরও একটি বাড়তি বিপদ যুক্ত হয়।

প্রধানমন্ত্রী বলেন, এসব কারণেই বর্তমানে গ্যাস ও বিদ্যুতের জন্য জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে। সমগ্র দেশের মানুষকেই এই ভোগান্তির মধ্য দিয়ে যেতে হচ্ছে।

Facebook Comments Box

Posted ১০:১৫ এএম | শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।