খেলাধুলা ডেস্ক | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত

এই ম্যাচ দিয়ে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে অভিষেক হলো তরুণ পেসার রিপন মণ্ডলের। এর আগে এশিয়ান গেমসে তিনটি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা থাকলেও মূল জাতীয় দলের হয়ে এটিই তার প্রথম ম্যাচ। তিন পেসার, দুই স্পিনার ও ছয় ব্যাটসম্যান নিয়ে একাদশ সাজিয়েছে স্বাগতিকরা। প্রথমবার ডাক পাওয়া আব্দুল গাফ্ফার সাকলাইনের অভিষেক হচ্ছে না আজ। এছাড়া একাদশের বাইরে রয়েছেন নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফ উদ্দিন ও নাসুম আহমেদ।
এদিকে ইনজুরির কারণে অধিনায়ক টম ল্যাথাম ছিটকে যাওয়ায় নেতৃত্বের ভার পড়েছে নিক কেলির ওপর। কিউইদের হয়ে এই ম্যাচে অভিষেক হচ্ছে নাথান স্মিথ ও ম্যাট ফিশারের।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও রিপন মণ্ডল।
নিউজিল্যান্ড একাদশ: টিম রবিনসন, কেটিন ক্লার্ক, ড্যান ক্লেভার, নিক কেলি (অধিনায়ক), বিজে জ্যাকবস, বেন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোদি, ম্যাট ফিশার ও বেন লিস্টার।
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, চোটের কারণে নেই ল্যাথাম
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতেছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন লিটন। ফলে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বেলা দুইটায় শুরু হবে এই ম্যাচ।
ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে বড় ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড শিবির। নিয়মিত অধিনায়ক টম ল্যাথাম চোটের কারণে আজকের ম্যাচ থেকে ছিটকে গেছেন। গতকাল নেটে ব্যাটিং অনুশীলনের সময় ডান পায়ের বুড়ো আঙুলে আঘাত পান তিনি। ল্যাথামের অনুপস্থিতিতে আজ নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দিচ্ছেন নিক কেলি। নিউজিল্যান্ডের ১৩তম টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে আজ তার অভিষেক হলো।
দীর্ঘ ১২ বছর পর চট্টগ্রামের এই ভেন্যুতে টি-টোয়েন্টি খেলতে নেমেছে নিউজিল্যান্ড। এই মাঠে বাংলাদেশের বিপক্ষে এটিই তাদের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। চট্টগ্রামের এই ভেন্যুতে দিনের বেলা হওয়া আগের পাঁচ ম্যাচের চারটিতেই জয়ের রেকর্ড রয়েছে টাইগারদের।
Posted ১১:০৮ এএম | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।